অতিরিক্ত মাত্রার কীটনাশক শনাক্ত হওয়ায় ভারতীয় আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। কাঠমান্ডুর কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই আমদানি নিষেধাজ্ঞা জারি করে।
কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপে দেশীয় জাতের ফলের বাজার আরো সম্প্রসারিত হবে। দেশটির মধেসি প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ‘দ্য রাইজিং নেপাল’ কে বলেন, এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত ‘স্বাস্থ্যকর ফলের’ জন্য আরো বেশি সুযোগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে ফল উৎপাদনে উৎসাহ জোগাবে এবং নাগরিকেরা আরো স্বাস্থ্যকর ও নিরাপদ ফল পাওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, এর আগে জাপানের উপরও নিষেধাজ্ঞা দেয় দেশটি।
সূত্র: দ্য প্রিন্ট







