শূন্য রানেই নেই ৩ উইকেট, মিরপুরে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য বিপর্যয়।

Post Image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের শুরুতেই দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে গেছে অস্ট্রেলিয়া।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। তবে তার সেই সিদ্ধান্তের শুরুটা একেবারেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের ম্যাচে যেমন প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়েছিলেন, এবারও সেই ওপেনারকে হতাশ করেন বাংলাদেশের ডানহাতি পেসার। ওভারের চতুর্থ বলে তাসকিনের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শর্ট।

প্রথম ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে আরও বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন। কুপার কনোলি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।


অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখনও কোনো রান যোগ হয়নি, কিন্তু দুই উইকেট হারিয়ে বসেছে তারা।


এরপর বাংলাদেশের বোলারদের তোপ অব্যাহত থাকে। আরেকটি উইকেট হারিয়ে শূন্য রানেই তিন ব্যাটারকে হারায় সফরকারীরা। ফলে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়া এমন এক পরিস্থিতিতে পড়ে, যা হয়তো বাংলাদেশের সবচেয়ে আশাবাদী সমর্থকরাও কল্পনা করেননি।


প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের ওপর চেপে বসেছে। মিরপুরে টাইগার পেসারদের আগুনে বোলিংয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে বড় চাপের মুখে পড়েছে অজিরা।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা নেপালের