ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-বিএনপির শোডাউন

Post Image

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘনার প্রতিবাদ ও ছাত্রলীগের কর্মীদের শাস্তির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছে পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে পাল্টা বিএনপি-ছাত্রদলের দিকেই দায় চাপিয়েছে ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রলীগের কর্মীরা দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী, কালীতলাসহ অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

শোডাউনের নেতৃত্বদানকারী দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মণ্ডল অভিযোগ করে বলেন, দুই দিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। এরই জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর শহরের চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যেসব স্থানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেসব জায়গা আমি নিজে পরিদর্শন করেছি। তবে কোথাও বিস্ফোরণের আলামত কিংবা প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্ফোরণের উৎস উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ-পাল্টা অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb