মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ

Post Image

চলতি বছরের মে মাসে দেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া, ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। সে তুলনায় চলতি বছরের মে মাসের হার সামান্য বেশি।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশ হয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

বিবিএস জানায়, দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে। গ্রামীণ এলাকায় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।

গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলের ৮ দশমিক ২৩ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৮ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি এপ্রিলের ৯ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৯ দশমিক ২৫ শতাংশ হয়েছে। তবে এটি ২০২৫ সালের মে মাসের ৯ দশমিক ৫০ শতাংশের তুলনায় কম।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২৯ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে মাসভিত্তিক মূল্যস্ফীতি বাড়লেও ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার কমার ধারা অব্যাহত রয়েছে।

২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৬৩ শতাংশে নেমে এসেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ১৩ শতাংশ।

অপরদিকে, মে মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। বিবিএস জানায়, মে মাসের মজুরি হার সূচকও দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ

দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা

দেশে লিটারে আরও ৫ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সর্বাধিক পঠিত

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটর সাইকেল

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

রাজধানীতে জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন