গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Post Image


শনিবার (২১ ফেব্রুয়ারি) খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার দুজন হলেন- মো. টিটন খান (৩৬) ও মো. ইউনুস শেখ (৪৭)।


এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, চোরাই টাকা দিয়ে কেনা জমির দলিলের রসিদ, চুরির কাজে ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের কালো রঙের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই দুজনকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।


উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ ব্যাংক খোলা, কতক্ষণ চলবে লেনদেন

‘ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা বিএনপি-ছাত্রদলের চিরায়ত ঐতিহ্য’

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী

আট মাস পর চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

যে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সর্বাধিক পঠিত