বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

Post Image


বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর আওতায় উপহার হিসেবে রাশিয়ান ফেডারেশন বাংলাদেশের কাছে ৩০ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার হস্তান্তর করেছে।


আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বাংলাদেশকে এই সার উপহার হিসেবে প্রদান করছে।


এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়াঁ। অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিভিন্ন বৈশ্বিক সংকটের প্রভাব কৃষি খাতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।


তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে বৈশ্বিক সহযোগিতা ও অংশীদারি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


কৃষি উপদেষ্টা আরো বলেন, বর্তমানে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মজুদ রয়েছে ১০ লাখ ৩৫ হাজার মেট্রিক টন, যা সংস্থাটির ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ মজুদ।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের জিডিপি

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.১৮ বিলিয়ন ডলার

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা