বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Post Image

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামের এক চালককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে থানার ছোটপুল এলাকার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে (বেলা সাড়ে ১১টা) অভিযুক্ত ব্যক্তিকে বাঁধা অবস্থা থেকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল হালিশহরে বিভিন্ন রুটে অটো-টেম্পু চালায়। ধর্ষণের শিকার শিশুটির বাবাও পেশায় গাড়িচালক। তারা দুজনেই একে অপরের পরিচিত। ভুক্তভোগী শিশুর মা পেশায় গার্মেন্টসকর্মী।

ভুক্তভোগী শিশুর বাবা ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার মেয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় রুবেল গাড়ি বের করার কথা বলে বাসায় আসে। বৃষ্টির কারণে আমি বের হবো না বললে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ভেঙে গেলে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। রুবেলকে আমি খোঁজাখুঁজি শুরু করি, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে ফেলি।’

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb