বিসিবির ভোট গ্রহণ শুরু, প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট

Post Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা।

তবে সকাল ১০টায় নির্ধারিত সময় থাকলেও প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট পড়ে।

এসময় সাংবাদিক, বিসিবি বা নির্বাচন সংশ্লিষ্টরাই শুধু প্রবেশ করতে পারছেন। এবারের নির্বাচনে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে খুলনা ও বরিশাল- মাত্র ২টি বিভাগে নির্বাচন হচ্ছে। এর মধ্যে খুলনা বিভাগে ২ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। আর বরিশালে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন।

এর বাইরে ক্যাটাগরি ‘৩’, অর্থাৎ ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক, সার্ভিসেস ও ইউনিভার্সিটির ভোটারদেরও ভোট প্রয়োগ করতে হচ্ছে না। এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

নির্বাচন হচ্ছে কেবল ক্যাটাগরি ‘২’, তথা ঢাকার ক্লাব কোটায়। ক্যাটাগরি ‘২’ থেকে ১২ পরিচালক পদের জন্য নির্বাচন করছেন ১৬ জন। ৭৬ জন ভোটার ওই ১৬ জনের মধ্য থেকে ১২ জনকে নির্বাচিত করবেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে: মাহদী আমিন

মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি: টিআইবি

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

বিসিবির ভোট গ্রহণ শুরু, প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট

রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কি কর্মসূচি

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমদ

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক