পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

Post Image

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, পরিবর্তন আসবেই। আমাদের ম্যাজিক সংখ্যা ৫। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাঁচজন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তাসনিম জারা বলেন, ‘পরিবর্তন আসবেই।’

আমাদের ম্যাজিক সংখ্যা ৫। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাঁচজন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।

গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণের পছন্দ। আর এই পছন্দ উল্টে দিতে পারে না কাঁড়ি কাঁড়ি টাকা, উচ্চ শব্দের মাইকিং কিংবা অবৈধ রঙিন পোস্টার। তাই আমরা এসবের পরিবর্তে বেছে নিয়েছি আন্তরিক আলাপচারিতা।

এই শুক্র ও শনিবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে মাত্র চারটি ছুটির দিনের মধ্যে আজ আর কালই দুই দিন। তাই এ দুই দিনের মধ্যেই মাত্র ৩০ মিনিট সময় বের করে প্রিয়জনকে আমাদের কথা বলুন।

আমাদের প্রতীক যে ফুটবল ⚽️, সেটা মনে করিয়ে দিতে ভুলবেন না। অনেকে এখনো মনে করেন, আমাদের প্রতীক 'শাপলা কলি'। তাই এই ভুল ধারণাটা শুধরে দিতে হবে।

রাজনীতি বদলাবেই। ঢাকা-৯-এর মানুষই সেই পথ দেখাবেন। রাজনীতি বদলাবেই।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি