চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

Post Image

আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এই বছরের মধ্যে প্রত্যেকটি স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে।’ বৃহস্পতিবার মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে একটি রেকর্ড। ৬৫ হাজারে ওপরে প্রতিষ্ঠা এখানের প্রতিনিধিত্ব আছে। এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের মেসি। এই ছোট থেকেই তাদের নিরাপদ এবং খেলাধুলার জন্য সৃষ্টি করছি। আমরা দেখেছি এশিয়ান গেমসে নারীরা জিতে এসেছে।’


তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনও শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুলাই ফাউন্ডেশনের কর্মীদের বেতন বন্ধ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন : আবহাওয়া অধিদপ্তর

রামিসা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ,ঘোষণা হবে রায়ের তারিখ

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

আবারও ভূমিকম্পে কাপলো দেশ

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

রাজধানীতে আজ কোথায় কি কর্মসূচি

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবিতে পরিণত হয়েছে- চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে ডা. মো. আবু নাছের

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ