মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

Post Image


মালয়েশিয়ার পেহাংয়ে লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। তারা পামওয়েল বাগানের শ্রমিক ছিলেন।


শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রোমপিন জেলার কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার-ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। এনএসটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নিহত দুজন হলেন মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। দুর্ঘটনায় বাংলাদেশি লরিচালক অক্ষত থাকলেও পেছনে থাকা আরেক শ্রমিক গুরুতর আহত হন।


রোমপিন জেলা পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্দোই জানান, চারজন বিদেশি শ্রমিক একটি লরিতে করে কীটনাশক বহন করছিলেন। লরির সামনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন অবস্থান করছিলেন।


প্রাথমিক তদন্তে জানা যায়, লরিচালক একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে উল্টে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের ও পেছনের যাত্রী মো. ডালিম ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনায় আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিকে লরি চালাতে দেওয়ার বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। চারজনেরই বৈধ ভ্রমণ নথি ও বাগানে কাজের অনুমতিপত্র ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।


ঘটনাটি সড়ক পরিবহন আইনে তদন্তাধীন রয়েছে। এই ধারায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল, জুন থেকেই কার্যকর

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

‘স্যার আমি নির্দোষ, আমাকে মাফ করে দেন’

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ শুনানি আজ

খেলাপি ঋণ আরও বেড়েছে, ঝুঁকি বাড়ছে ব্যাংক খাতে

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

ওসমান হাদি হত্যার হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে: ইসি সচিব

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার