রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবিতে পরিণত হয়েছে- চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে ডা. মো. আবু নাছের

Post Image

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের যে পাঁচ দফা তা জনদাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।


শুক্রবার (৫ ডিসেম্বর) বহদ্দারহাট চত্বরে চট্টগ্রাম বিভাগের আট দলীয় জোটের সমাবেশ অভিমুখে চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে এ মন্তব্য করেন তিনি।


এসময় ডা. আবু নাছের বলেন, আজকের সমাবেশ থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন, সেই আলোকে গণভোটের আয়োজন, গণভোটে ‘পক্ষের রায়’ আদায়ে সার্বজনীন সমর্থন, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পিআর পদ্ধতি চালু করার এই পাঁচ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবো।


মিছিলে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ওমর গণি, অফিস সম্পাদক জনাব আব্দুল কাদের, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব রইসুর রহমান চৌধুরী তিতু, জামায়াত নেতা জনাব নুরুল আবছার, অধ্যাপক জনাব আনোয়ার হোসেন নূরি প্রমুখ।


সমাবেশ ঘিরে চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করা নেতা–কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. মো. আবু নাছের বলেন, জনগণের এই উদ্দীপনা সমাবেশকে ঐতিহাসিক রূপ দিবে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুলাই ফাউন্ডেশনের কর্মীদের বেতন বন্ধ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন : আবহাওয়া অধিদপ্তর

সর্বাধিক পঠিত

আবারও ভূমিকম্পে কাপলো দেশ

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

রাজধানীতে আজ কোথায় কি কর্মসূচি

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবিতে পরিণত হয়েছে- চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে ডা. মো. আবু নাছের

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ