মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ দিলেন আ.লীগ নেত্রী আইভী

Post Image

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। সেই সাথে সব নিরপরাধ মায়ের মুক্তি কামনা করেছেন তিনি

বুধবার (০৩) রাতে কারামুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারকে ধন্যবাদ জানাই। জেলে অনেক নিরপরাধ মা আছেন। আশা করি সরকার তাদের প্রতি সদয় হবেন।

এর আগে রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, ‘বুধবার রাত ১০ টা ৮ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিন সন্ধ্যায় আসা আইভীর জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন পাওয়ার পর তা আপিল বিভাগেও বহাল রাখা হয়।’


কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এ আইজি) জান্নাত উল ফরহাদ বলেন, বুধবার হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬ এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নং-৭৭৩ অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ অনুযায়ী নারায়ণগঞ্জের ৯টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাতে তিনি মুক্তি পেয়েছেন।


কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।


আইভীর মুক্তির সময় কারাগার ফটকে তার আইনজীবী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।


২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

কিছুই পায়নি বিএনপির ৩১ সঙ্গী

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ দিলেন আ.লীগ নেত্রী আইভী

সব দলের মধ্যে আ.লীগ আছে কি না? মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

মুক্তির পরই সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা আ. লীগ নেত্রী আইভীর

প্রশিক্ষণে চীন সফরে যাচ্ছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির প্রতিনিধিদল

সর্বাধিক পঠিত

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামায়াত

পিআর নিয়ে সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে: মির্জা ফখরুল

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

বিএনপির ৪ শাখার কমিটি স্থগিত

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

জামায়াত দুর্নীতি করে না কাউকে করতেও দেবে না: আব্দুল আউয়াল