মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক

Post Image


বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। এবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কের জড়িয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তার এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিরকের সঙ্গে তুলনা করছেন অনেকে।


গতকাল শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক এমন মন্তব্য করেন।


 তিনি বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।’


খালেকের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে খোদ অনুষ্ঠানস্থলে শোরগোল ও কানাঘুষা শুরু হয়ে যায়।


জেলা পরিষদের প্রশাসক খালেকের এমন সব বেফাঁস কথাবার্তা আর কর্মকাণ্ডে বিএনপি বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গত ১৬ এপ্রিল সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল নিয়ে বিতর্কিত ও সমালোচনায় পড়েন খালেক। 


যদিও গার্ড অব অনার বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রপ্রধান বা বীর মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শনের জন্য সশস্ত্র বাহিনীর একটি সারিবদ্ধ আনুষ্ঠানিক সংবর্ধনা। তারপরও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জেলা পরিষদের প্রশাসককে এ ধরনের সংবর্ধনা দেওয়ায় জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে। 


তার আগে গত বছরের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন ‘আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন গণতন্ত্র এগুলোর ধার ধারে না তারা।’  


যদিও পরে বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে পরে দুঃখ প্রকাশ করে তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘দেশের সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে’

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, বহু হতাহতের শঙ্কা

হজ পালনে গিয়ে এবার প্রাণ হারিয়েছে ৩৭ বাংলাদেশি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, সেনা চায় না ইসি

গরিব মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

মোটর সাইকেলে দুইজন হাদীকে গুলি করে

আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে সাহায্য করেছেন ফয়সালের বাবা-মা: আদালতে জবানবন্দি

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি