জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Post Image

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকালে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতীক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শন এ দেশে সব সময় প্রাসঙ্গিক। 

দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান তিনি।

এদিকে, জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

চারভাগের একভাগ দামও মিলছে না চামড়ায়, হতাশ খুচরা ব্যবসায়ীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড় হতে পারে

প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সেনানিবাসে গিয়ে আবেগতাড়িত প্রধানমন্ত্রী

দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াত আমিরের শোক

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে

মোটর সাইকেলে দুইজন হাদীকে গুলি করে

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি