চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, ৪১৬ গ্রেপ্তার

Post Image

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের আনন্দে ভাসছিল পিএসজি সমর্থকরা। কিন্তু সেই উৎসব রূপ নিল চরম বিশৃঙ্খলায়।  শনিবার (৩০ মে) ফাইনাল ম্যাচে আর্সেনালকে হারিয়ে পিএসজি শিরোপা নিশ্চিত করার পরপরই ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় ৪০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।

ফাইনাল জয়ের পর প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজে সড়কে সমর্থকদের ঢল নামে। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ পরিণত হয় তাণ্ডবে। বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফ্লেয়ার ছোড়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দোকানপাটের কাচ ভেঙে ফেলা হয়। এর আগেই প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে বড় পর্দায় খেলা দেখার সময় দর্শকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত দেশজুড়ে মোট ৪১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে কেবল প্যারিসেই আটকের সংখ্যা ২৮০ জন। সংঘর্ষে ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ এই সহিংসতাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জানান, পরিস্থিতি সামাল দিতে গিয়ে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফুটবল জয় ঘিরে এই দাঙ্গাকে কেন্দ্র করে সরগরম দেশটির রাজনীতিও। ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার কারণ হতে পারে। এমনকি বিজয়ের রাতেও সাধারণ মানুষকে সহিংসতার ভয়ে ঘরে থাকতে হয়।’

গত বছর পিএসজির শিরোপা জয়ের রাতে সহিংসতায় দুই ব্যক্তির মৃত্যু, যার মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর ছিল, সেই স্মৃতি আজও পিছু ছাড়ছে না ফরাসিদের। এমন অতীত অভিজ্ঞতা মাথায় রেখেই রোববারের নির্ধারিত বিজয় মিছিলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। এরপর প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে পিএসজি দলের সংবর্ধনায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, ৪১৬ গ্রেপ্তার

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর নির্দেশনা, না মানলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

মমতা-রাহুলের দীর্ঘ আলাপ: ৬ জুন বৈঠকে ইন্ডিয়া জোটের নতুন সমীকরণ

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

রাস্তায় নামাজ বন্ধ হলে সব ধর্মীয় উৎসবও নিষিদ্ধ করতে হবে: ওয়াইসি

আয়াতুল্লাহ খামেনির ‘বিশাল’ রাষ্ট্রীয় জানাজা আয়োজন করবে ইরান

এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

সর্বাধিক পঠিত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু