আয়াতুল্লাহ খামেনির ‘বিশাল’ রাষ্ট্রীয় জানাজা আয়োজন করবে ইরান

Post Image

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য একটি ‘বিশাল’ রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় স্থগিত থাকার পর এ আয়োজন নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়, জানাজা আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ের কাজে একটি বিশেষ দপ্তর গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বলেও জানানো হয়।

তবে অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি ‘বিশাল’ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক প্রচার সংস্থার সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদির বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানায়।


প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।


রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ব্যাপক অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন করা যায়।


এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত পুরোপুরি শেষ করার কোনো স্থায়ী চুক্তি এখনো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আয়াতুল্লাহ খামেনির ‘বিশাল’ রাষ্ট্রীয় জানাজা আয়োজন করবে ইরান

এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২০ বছর পর আবারো ভারত থেকে আম আমদানি নিষিদ্ধ করল জাপান

ইসরাইল ও আমার ভক্ত ভারতে সবচেয়ে বেশি: নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির খবরেই তেলের দামে বড় পতন

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

সর্বাধিক পঠিত

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প