পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

Post Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। খবর আল জাজিরার


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ কথা বলেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।’


ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে আমার মনে হয়।’


এদিকে যুদ্ধ আফগানিস্তানের মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সহায়তা পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের মানবিক কর্মীরা লক্ষ্য করেছেন যে বছরের পর বছর ধরে সংঘাত, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের পরে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যার ইতিমধ্যেই মানবিক সহায়তার প্রয়োজন।



ডুজারিক আরও বলেন, ‘মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ পুরুষ, মহিলা এবং শিশুর মানবিক সহায়তার প্রয়োজন। যুদ্ধ চলতে থাকলে বা আরও তীব্র হলেই এই সংখ্যা বাড়বে। আমরা, আমাদের মানবিক অংশীদারদের সাথে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেখানেই সম্ভব আমরা সহায়তা চালিয়ে যাব।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শত্রুরা ইরানে বিভেদ-বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা করছে’, বার্তা মোজতবার

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

আজ শয়তানকে 'পাথর' নিক্ষেপ করবেন হাজিরা

হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে গ্যাসের ট্যাংকার

খসড়া চুক্তিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল

ইরানের সঙ্গে চুক্তি এখনই নয়: ট্রাম্প

অবশেষে খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী

বেলুচিস্তানে শাটল ট্রেনে হমলা, নিহত ২৪

সর্বাধিক পঠিত

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের