শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Post Image

সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি মাটির তৈরি ঘর ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে ভারী পাথর গড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে আঘাত হানে।

তিনি আরো বলেন, পাহাড়ি পাথরের আঘাতে কয়েকটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং একটি প্রধান মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো দ্রুত যন্ত্রপাতি পাঠিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, সড়কে গড়িয়ে পড়া পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আজও ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

আলোচনা থমকে যাওয়ায় ইরানে বড় হামলার চিন্তায় ট্রাম্প

এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’ দলের আত্মপ্রকাশ

নরেন্দ্র মোদির গলার কাঁটা হয়ে দাঁড়ালো ‘ককরোচ জনতা পার্টি’

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে: ইরানি গণমাধ্যম

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

১৫ জেলায় দুপুরের মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

সর্বাধিক পঠিত

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান