‌‘দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে’

Post Image


দেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যেকোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।


আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 


প্রতিমন্ত্রী আরো জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দও দিয়েছে। এ ছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাবসা, বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয় গুরুত্ব পেয়েছে।


এ ছাড়া মরক্কোর সঙ্গে বাংলাদেশের বি-টু-বি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সারাদেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

‌‘দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে’

প্রধানমন্ত্রী আগমনে নিরাপত্তার চাদরের ঢাকা ত্রিশাল

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের টিকিট

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দু’আ কামনা

ওবায়দুল কাদের আরাফাতসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে ওসমান হাদির মরদেহ

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন?

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ