পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন। আজ শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফরে করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।







