হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

Post Image

জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে।


সোমবার বিকেল ৩টার দিকে ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বানে এ সমাবেশ শুরু হয়। এতে ফ্যাসিবাদবিরোধী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রকামী রাজনীতির ওপর সরাসরি আঘাত। এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে ভারতপন্থি কোনো দল বা সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ডাকসুর নেতৃবৃন্দ, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, জাতীয় ছাত্রশক্তিসহ জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী