ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের টিকিট

Post Image

ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি করা হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার জন্য কেনা অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। এছাড়া একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের টিকিট

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি ঘোষণা

চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দু’আ কামনা

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা

ওবায়দুল কাদের আরাফাতসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে ওসমান হাদির মরদেহ