চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার

Post Image

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ। জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশ মানিকছড়ি ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb