রামিসা হত্যায় ফেসবুক পোস্টে আজহারীর তীব্র প্রতিক্রিয়া

Post Image

দেশজুড়ে আলোচিত এক কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে শুধু আইন ভঙ্গ নয়, বরং মানবতার নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!’

তিনি আরও বলেন, ‘যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’ পোস্টের শেষাংশে আলোচিত এই ইসলামি বক্তা মন্তব্য করেন, ‘কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনাগুলো জনমনে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে সচেতন মহল বলছে, শুধু আইন প্রয়োগ নয়— সামাজিক, নৈতিক ও পারিবারিক মূল্যবোধ জোরদার করাও জরুরি।

একটি শিশুর মৃত্যু কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। আর যখন সেই মৃত্যু হয় নিষ্ঠুরতার শিকার হয়ে, তখন বিচার দাবি হয়ে ওঠে সর্বজনীন। মিজানুর রহমান আজহারীর পোস্ট সেই ক্ষোভ ও বেদনারই প্রতিফলন। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আইন, সমাজ ও মানবিক মূল্যবোধ— সবকিছুর সমন্বিত প্রয়োগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী