এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’ দলের আত্মপ্রকাশ

Post Image


ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর এ নিয়ে নেট দুনিয়া উত্তাল। যার ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। 


সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এরমধ্যে তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট নামে তিনটি দল তৈরি করা হয়েছে।


এসব দলের নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে। তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে “তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, পাকিস্তানের জন্য।” এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা দলের লোগোর সাদৃশ্য রয়েছে।


ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়সী এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।


প্রধান বিচারপতি তরুণদের নিয়ে বলেন, “তেলাপোকার মতো অনেক তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না, কর্মক্ষেত্রে তাদের কোনো স্থান নেই। এ বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে প্রধান বিচারপতি পরবর্তীতে বলেন, যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢোকে, তাদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’ দলের আত্মপ্রকাশ

নরেন্দ্র মোদির গলার কাঁটা হয়ে দাঁড়ালো ‘ককরোচ জনতা পার্টি’

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে: ইরানি গণমাধ্যম

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

১৫ জেলায় দুপুরের মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭