যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

Post Image

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এ ঝড়ে ভারী তুষারপাত, বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


কর্তৃপক্ষ জানায়, টেক্সাসে স্লেজিং দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে এবং অস্টিন এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। লুইজিয়ানা, মিসিসিপি, আর্কানসাস, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ম্যাসাচুসেটস ও কানসাসেও ঝড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে খোলা জায়গায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।


সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে মেইন পর্যন্ত ২০ কোটির বেশি মানুষ তীব্র ঠান্ডার সতর্কতার আওতায় ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ও রেকর্ড শীত অব্যাহত থাকতে পারে, যা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত গড়াতে পারে।


ঝড়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে। সেখানে বরফে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।


তুষারঝড়ে পরিবহন খাতে বড় ধাক্কা লেগেছে। রোববার ১০ হাজার ৫০০-এর বেশি এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বহু সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল বন্ধ রাখা হয়েছে বা অনলাইনে পাঠদান চলছে।


এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি বড় শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখতে নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। 

সূত্র : দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

আমি না থাকলে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না: ট্রাম্প

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের বন্দরে জাহাজ চলাচল শুরু

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের