ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

Post Image

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর তাণ্ডবে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ২১ জন নিখোঁজ হয়েছে। খবর আল জাজিরার

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে শ্রীলঙ্কায় গত এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত চলছে। এর ফলে ভূমিধস ও হড়কা বন্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির কর্মকর্তারা জানান, এতে ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

এই পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলেছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার তাণ্ডব এখনও চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির বেশ কিছু জায়গায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

যার জেরে আবারও ভূমিধস ও হড়কা বানের সৃষ্টি হয়েছে। এতে বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, চা উৎপাদনকারী জেলা বাদুল্লায় রাতের বেলায় ভূমিধসে ২১ জন নিহত হয়েছেন।

ভারি বর্ষণ আর ভূমিধসের কারণে দেশজুড়ে ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। শ্রীলঙ্কা থেকে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বন্যার পানি শহরগুলোর ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে ঘরবাড়ি ভাসিয়ে নিচ্ছে। ডিএমসি জানিয়েছে, বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। তাদের উদ্ধারের কাজ চলছে। তবে প্রত্যন্ত জায়গাগুলোতে উদ্ধারকারী দল পৌঁছোতে পারছে না।

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ একটি গভীর নিম্নচাপ হিসেবে শুরু হয়। কিন্তু পরে তা দ্রুতই তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালানোর পরও শ্রীলঙ্কায় নদীর পানিস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র তথা ডিএমসি নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সেচ বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেলানি নদী উপত্যকার নিম্নাঞ্চলের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী কলম্বো।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা: ট্রাম্প

সর্বাধিক পঠিত

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ইরান-মার্কিন আলোচনা সফলভাবে সম্পন্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী