প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Post Image

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার মুখে ফাঁকা বুলি দেয় না। সরকারের প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতিই আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। 

শনিবার (১৬ মে) বিকেলে যশোরের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকারের যেমন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল, যশোরবাসী হিসেবে আমারও নির্বাচনে ওয়াদা ছিল এই কার্ডের। তারই অংশ হিসেবে চাঁচড়াতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হলো। 

আস্তে আস্তে সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম খুবই দ্রুত ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী অমিত।

যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে ২ হাজার ৪২টি হতদরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত নারীপ্রধান পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাইলট ভিত্তিতে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতিটি সুবিধাভোগী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। 

উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর থেকে ভার্চুয়ালি বাটন ক্লিকের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। একই সঙ্গে যশোরের সুবিধাভোগী নারীদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যায়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিজয় নস্যাতের চেষ্টা চলছে সবাই মিলে প্রতিহত করব

বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধানে পুরস্কার ঘোষণা

সর্বাধিক পঠিত

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

সহিংসতার হুমকি দিলেন জয়

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের