জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধানে পুরস্কার ঘোষণা

Post Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া এক ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে।

জরুরি বার্তায় বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে, কেউ যদি ছবিতে বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া উক্ত ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা ঘটনার সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য জেনে থাকেন, তবে তা অবিলম্বে পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন।

তথ্য দেওয়ার জন্য পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া হয়েছে। তথ্যদাতারা ০১৩২০-০৮৯৩০৫ (01320-089305) নম্বরে যোগাযোগ করে যেকোনো নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে পারবেন।

পুলিশ সদরদপ্তর থেকে আরও নিশ্চিত করা হয়েছে যে, তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধানে পুরস্কার ঘোষণা

দুই দশক পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত রাষ্ট্রপতি

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

ট্রেনের ২৬ তারিখের টিকিট মিলছে আজ

সর্বাধিক পঠিত

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

সহিংসতার হুমকি দিলেন জয়

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের