চীনের চার দফা প্রস্তাবে ইরানের সম্মতি

Post Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনো নাম গন্ধ নেই। এর সমাধান কী, তাও হয়তো জানা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার এই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দিয়েছেন চার দফা প্রস্তাব। মিত্র দেশের ওই প্রস্তাবে এরইমধ্যে আনুষ্ঠানিক সমর্থনও দিয়েছে ইরান।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক বিবৃতিতে এই চার প্রস্তাবের প্রতি তার দেশের সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি জানান, তেহরান এই প্রস্তাব বাস্তবায়নে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। ফাজলি বলেন, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত করা।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলেও জানান ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইরানের এই অবস্থান মূলত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকার প্রতি একটি ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এই চার দফা শান্তি প্রস্তাবটি পেশ করেছিলেন। এতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃস্থাপনে নতুন মাত্রা যোগ হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাজিদের মিনার তাবু পরিদর্শন ধর্ম মন্ত্রণালয়ের

চীনের চার দফা প্রস্তাবে ইরানের সম্মতি

লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প

উত্তপ্ত উপসাগরীয় জলসীমা; মুখোমুখী ইরান-যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ : ট্রাম্প

ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে যে বার্তা দিলেন ট্রাম্প

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

‘যুদ্ধবিরতি’র পর গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক