হাজিদের মিনার তাবু পরিদর্শন ধর্ম মন্ত্রণালয়ের

Post Image

আসন্ন হজ পালনে সৌদি আরবের মিনা ও আরাফা তাবু সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের প্রস্তুতির অংশ হিসেবে তারা নিয়মিতভাবে মিনা ও আরাফা তাবু নির্মাণ, টয়লেট, আসবাবপত্র ও অন্যান্য অবকাঠামোগত কাজ মনিটরিং করছেন।

তিনি বলেন, আজ আমরা মিনার তাবু নির্মাণ কাজ পরিদর্শন করেছি। হাজিরা যেন আরামদায়কভাবে অবস্থান করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই এবারের হজ ব্যবস্থাপনা আরও সুন্দর, সুষ্ঠু ও সাবলীল হোক।

তিনি জানান, বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব সার্বক্ষণিকভাবে পুরো কার্যক্রম মনিটরিং করছেন। সৌদি আরবে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরাও মাঠপর্যায়ে কাজ করছেন, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।

তাবু ব্যবস্থাপনা নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশি হাজিদের জন্য নির্ধারিত জোনেই তারা অবস্থান করবেন। সরকারি ও বেসরকারি হাজিদের জন্য পৃথক জোন নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দিয়েছে।

ড. আয়াতুল ইসলাম আরও বলেন, আমরা আরাফা ও মুজদালিফাও পরিদর্শন করেছি। তাবু নির্মাণের অগ্রগতি এবং সংশ্লিষ্টদের আন্তরিকতা দেখে আমরা আশাবাদী যে এবার একটি সফল ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে সবাই সমন্বিতভাবে কাজ করছেন। সৌদি সরকারের অধীনে কাজ করা বিভিন্ন কোম্পানিকেও এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে এবং তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. কামরুল ইসলাম বলেন, আমরা মিনার তাবুগুলো পরিদর্শন করছি। এই কার্যক্রম হজ পর্যন্ত অব্যাহত থাকবে। ইতোমধ্যে হজের বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলোও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে এ বছর হাজিদের জন্য একটি সুন্দর, সুষ্ঠু ও স্বস্তিদায়ক হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।



এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: রণধীর জয়সওয়াল

জনতাকে নিয়ে সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি, অস্বীকার করল ভারত

পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

সর্বাধিক পঠিত

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট