জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা আর্থিকভাবে সামর্থ্যবান নন, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটা প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে উঠুক।

তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপায়ে প্রয়োগ না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। যেহেতু ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, এ জন্য সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দেবে।

সরকারপ্রধান বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

হামের টিকা পেয়েছে ৯৪ লাখ শিশু: তথ্য উপদেষ্টা

যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী

আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা,পলক আহত

সর্বাধিক পঠিত

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

হাসিনার মামলার রায়: বাংলাদেশ-ভারত সম্পর্কের পরীক্ষা হতে পারে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ