সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী

Post Image

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন।

মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবাই পুরুষ। সবশেষ গতকাল সোমবার আবদুল হাই (৬১) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায়।

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী

আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা,পলক আহত

কোস্টগার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে

‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ

রূপপুরে একবার জ্বালানি দিলে চলবে টানা দেড়

বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করছে আজ

সর্বাধিক পঠিত

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

হাসিনার মামলার রায়: বাংলাদেশ-ভারত সম্পর্কের পরীক্ষা হতে পারে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ