৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন

Post Image

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন আপিল বিভাগ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। 

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়। একটি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীনের মামলা।

২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন জনৈক নুরুল ইসলাম মোল্লা। এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও একটি মামলা করেছে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

হামের টিকা পেয়েছে ৯৪ লাখ শিশু: তথ্য উপদেষ্টা

যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী

আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা,পলক আহত

সর্বাধিক পঠিত

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

হাসিনার মামলার রায়: বাংলাদেশ-ভারত সম্পর্কের পরীক্ষা হতে পারে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ