ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস

Post Image


টানা কয়েকদিনের তীব্র খরতাপের পর স্বস্তির সংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। একইসঙ্গে পরবর্তী চারদিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেণী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে দ্বিতীয় দিন অর্থাৎ, আগামীকাল সোমবারের জন্য বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবারের জন্য দেওয়া বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এর বাইরে, আগামী বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপরের পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি