বিয়াম ফাইন্ডেশনে প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

সীতাকুণ্ডে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ আজ

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ

থানার ভেতরে ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

সর্বাধিক পঠিত

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

গেজেট থেকে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড