যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের লাশ উদ্ধার

Post Image

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার স্থানীয় সময় (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত চলছে।


এদিকে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।


ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল শেষবারের মতো দুই শিক্ষার্থীকে পৃথক স্থানে দেখা যায়। ওইদিন সকালে ক্যাম্পাসের কাছাকাছি আবাসিক এলাকায় জামিল লিমনকে এবং পরে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।


জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।


স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও বেঁচে নেই

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই : বাঘায়েই

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের লাশ উদ্ধার

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ালো: ট্রাম্প

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে : ট্রাম্প

ভারতীয়রা শুধু সন্তান জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে আসেন: ডোনাল্ড ট্রাম্প

সর্বাধিক পঠিত

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট