গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

Post Image

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের গণপরিবহনের ভাড়া বাড়তে পারে—এমন একটি সিদ্ধান্তআজ  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আসতে পারে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি, তবুও দেশের বিভিন্ন জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে।

এদিকে, সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত বৈঠকে এই হার কিছুটা কমবেশি হতে পারে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

পরিবহন মালিকদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। তাই খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

সম্প্রতি জ্বালানি তেলের নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। পাশাপাশি অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বৈঠকে ভাড়া চূড়ান্ত হলে, নতুন হার কবে থেকে কার্যকর হবে—সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

জ্বালানি সংকট সরকারের তৈরি নয়, তবে ডিমান্ড ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছে

চট্টগ্রামের ‘গুপ্ত’স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

আ. লীগ আমলে নিয়োগকৃত সার ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গেজেট থেকে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ