যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

Post Image

ইরান শান্তি আলোচনায় অংশ নেবে কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।


রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।


এদিকে দুই পক্ষ থেকেই ভিন্নধর্মী বার্তা পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ‘আমি মনে করি বোমা হামলা হতে পারে।’ তার এ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।


অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ দাবি করেছেন, তেহরানের কাছে ‘যুদ্ধক্ষেত্রে নতুন কিছু কৌশল বা কার্ড রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি।’


এই ধরনের বিপরীতমুখী বক্তব্য চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। তবে আন্তর্জাতিক কূটনীতি চলমান রয়েছে। দুপক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে জার্মানি, রাশিয়াসহ কয়েকটি দেশ। আর পাকিস্তান দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই হবে পরবর্তী আলোচনা

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানের জাহাজ

সর্বাধিক পঠিত

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি