নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

Post Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে যেকোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটি সামরিকভাবে ‘বিস্ময়কর’ সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করেছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম তেহরান থেকে জানিয়েছেন, মার্কিন চাপের মুখে আত্মসমর্পণ না করার বিষয়ে আগেভাগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান।

দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বার্তায় জানিয়েছেন, ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না এবং অবরুদ্ধ অবস্থায় পাকিস্তানের আলোচনায় অংশ নেবে না। পুনরায় যুদ্ধ শুরু হলে ইরান অনেক ‘বিস্ময়’ নিয়ে প্রস্তুত আছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সদর দপ্তর’ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিহত করতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

দেশটির বিচার বিভাগসহ একাধিক সরকারি কর্মকর্তা আজ জানিয়েছেন, ইরানের ওপর বড় ধরনের হামলার উচ্চ সম্ভাবনা রয়েছে।

ইরানি কর্মকর্তারা জনগণের উদ্দেশে এই বার্তা দিচ্ছেন যে, যদি তারা অবরুদ্ধ অবস্থায় আলোচনায় বসতে এবং নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তবে যুদ্ধের আশঙ্কা প্রবল। মূলত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আত্মসমর্পণের চেয়ে যুদ্ধের প্রস্তুতিকেই প্রাধান্য দিচ্ছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানের জাহাজ

অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান

সর্বাধিক পঠিত

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি