অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক

Post Image

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাত্র একদিন বাকি থাকলেও চরম অনিশ্চয়তায় দ্বিতীয় দফা শান্তি আলোচনা। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুইপক্ষ। ওয়াশিংটন জানায়, ইরান আলোচনায় যোগদানের বিষয়ে নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা।

সোমবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, তেহরানের শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে  ‘যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকা’ কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে বড় বাধা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলে জানান, সব দিক বিবেচনায় রেখে ইরান এখনও পরবর্তী পদক্ষেপ ঠিক করেনি।

রাতে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছেন। তিনি বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনা মেনে নেবে না।

এদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এমন খবরও অস্বীকার করা হয়েছে। রয়টার্সকে একটি পৃথক সূত্র জানায়, তিনি সোমবারও যুক্তরাষ্ট্রেই ছিলেন।

তবে শান্তি আলোচন অনিশ্চিত থাকলেও পাকিস্তান বৈঠকে আয়োজনের প্রস্তুতি নিয়েছে। ইসলামাবাদ জুড়ে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে সরকারি ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানের জাহাজ

অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান

ইরানি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, তেহরানের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’