সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল)।

ইসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর আগামী ২২ ও ২৩ এপ্রিল দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ২৯ এপ্রিল পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো নারী আসন লাভ করবে। সেই সমীকরণ অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পেতে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা আভাস দিয়েছেন যে, জোটগুলো থেকে যদি অতিরিক্ত কোনো প্রার্থী না দেওয়া হয়, তবে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামায়াত জোটও ইসি থেকে ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কোনো ধরনের আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী এরইমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। শেষ দিনে বাকি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

সংসদে বলা হচ্ছে তেলের সংকট নেই, অথচ বাইরে মানুষ হাহাকার করছে

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

সর্বাধিক পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস

জবানবন্দিতে জিয়াউলকে নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন