আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান।


সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন'-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।


কর্মসূচি অনুসারে তারেক রহমান আজ সকাল ৬টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাসে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউজে উপস্থিত হবেন।



এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।


বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। 



দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।


প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

স্বাস্থ্য খাতে বাংলাদেশি জনবল নিতে আগ্রহী লিবিয়া

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

বৃত্তি পরীক্ষা সময়মতো আয়োজনের আশ্বাস প্রতিমন্ত্রীর

সর্বাধিক পঠিত

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা কমবে ৫০ শতাংশ’

প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১৪ ডিসেম্বর

অনেক আগে থেকে খালেদা জিয়ার ভক্ত ছিলাম: আইন উপদেষ্টা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

গরুর বদলে মুরগি মাংস ঢাবির ইফতার বয়কটের ডাক শিক্ষার্থীদের

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস