বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

Post Image

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবকু পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ১টি ৯ মি. মি. পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এতে আরও বলা হয়েছে, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

সংসদে বলা হচ্ছে তেলের সংকট নেই, অথচ বাইরে মানুষ হাহাকার করছে

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

জবানবন্দিতে জিয়াউলকে নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

ভোটের আগে-পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্রসচিব