লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

Post Image

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।

তিনি আরো জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।


ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার দশম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই সংলাপে বসতে রাজি: পাকিস্তান

প্রায় ৩ যুগ পর বৈঠকে বসছে ইসরাইল ও লেবানন

তুরস্কে স্কুলে গোলাগুলি, নিহত ৯

হঠাৎ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ক্রুড অয়েল শেষ, ডেড স্টকেই ভরসা

সর্বাধিক পঠিত

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই আন্ডারগ্রাউন্ড মিসাইল লঞ্চার উদ্ধারে কাজ করছে ইরান: সিএনএন

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত