ট্রাম্পকে বাদ দিয়ে হরমুজ চালু করতে চায় ইউরোপ

Post Image

বৈশ্বিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। যুদ্ধ পরবর্তী সময়ে এ পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি হুমকিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর। কারণ এই প্রণালী দিয়ে তেল রপ্তানিই তাদের অর্থনীতির মূল ভিত্তি।

এদিকে, হরমুজ প্রণালী পুনরায় খোলার অপেক্ষায় বসে নেই কাতার ও সৌদি আরবের মতো দেশগুলো। কাতার সমুদ্রপথে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে যে- তারা তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি পূর্ণ ক্ষমতায় চালু করতে সক্ষম হয়েছে।

এ পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে। এছাড়া দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মানিফা তেলক্ষেত্রটিও প্রস্তুত রাখা হয়েছে, যা থেকে প্রতিদিন অতিরিক্ত ৩ লাখ ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হবে।

সংকটকালীন এ পরিস্থিতিতে নিজেদের অর্থনীতি সচল রাখতে এখন বিকল্প পথ ও নতুন কৌশলই উপসাগরীয় দেশগুলোর প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। সূত্র : আল–জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনায় মার্কিন কর্মকর্তারা

আবারও শান্তি চুক্তিতে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ট্রাম্পকে বাদ দিয়ে হরমুজ চালু করতে চায় ইউরোপ

সৌদিসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির