ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

Post Image

দীর্ঘ পাঁচ দশক পর গেল গেল রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া ঐতিহাসিক আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ার কয়েক দিনের মাথায় আবারও ইতিবাচক মোড় নিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার বা চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই দেশের প্রতিনিধি দল আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় ফিরতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও উভয় পক্ষই চলতি সপ্তাহের শেষ দিকে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের প্রতিনিধি দল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সময়টি আলোচনার জন্য খোলা রেখেছে। মূলত গত মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতির মাত্র চার দিন পর ইসলামাবাদে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছিল দেশ দুটি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ।

পাকিস্তানের সরকারি সূত্রগুলো জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনার সময় ও সুযোগ নিয়ে ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ রক্ষা করছে। পাকিস্তান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইরানের পক্ষ থেকে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রথম দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথম দফা বৈঠক শেষে ভ্যান্স এটিকে ‘সমঝোতার পথ’ হিসেবে অভিহিত করে একটি চূড়ান্ত প্রস্তাব পেশ করেছিলেন, যা নিয়ে আগামী বৈঠকে আরও অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদিসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত