হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

Post Image


গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, চলমান সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে কোনো সামরিক ভূমিকা নেবে না।


সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর এমন অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হতে পারেন, যা দুই পক্ষের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।


গতকাল ট্রাম্প দাবি করেন, হরমুজ অবরুদ্ধে তার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশও যোগ দেবে। কিন্তু ন্যাটো দেশগুলোর নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের সঙ্গে নেই।  


ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে বলেছেন, “আমরা অবরোধকে সমর্থন করছি না। যে চাপই হোক, আমার সিদ্ধান্ত স্পষ্ট… বেশ ভালোই চাপ আসছে, কিন্তু আমরা এ যুদ্ধে জড়িত হব না। যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।


তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তারা ব্রিটেন এবং অন্যান্য দেশের সঙ্গে একটি সংলাপের আয়োজন করবেন, যেখানে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশনের ব্যাপারে আলোচনা হবে।


তবে এ মিশন তখনই শুরু করা হবে যখন পরিস্থিতি অনুকূল হবে উল্লেখ করেন ম্যাক্রোঁ।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত

যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প

ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

ট্রাম্পের এক সিদ্ধান্তে কমলো জ্বালানি তেলের দাম

আরব দেশগুলোরঅনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র