নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

Post Image

নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে দেশ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জাঁকজমকপূর্ণ সাজ আর বাঙালিয়ানায় নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।  যেখানে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ। 


শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে বাংলাদেশি লুক। 

গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা। ছবির ক্যাপশনে অভিনেত্রী তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’


শেয়ার করা ছবিগুলোতে অপু বিশ্বাসকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে। ভক্ত-অনুরাগীরা তাকে নতুন বছরের ফিরতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

রণবীর ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন

প্রাণী হত্যা হচ্ছে ভেবে মাছ ডিম ছাড়ছেন জয়া

সর্বাধিক পঠিত

এবার তারেকের ‘আমজনতার দলে’ হিরো আলম

মৃত্যুর গুজবে কনটেন্ট ক্রিয়েটর রাকিব লাইভে, জানালেন সুস্থ আছেন

বিজয় দিবসে সংস্কৃতির মিলনমেলা: অনুপম সাংস্কৃতিক উৎসব ২০২৫

দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী

বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

আমার পরিবারে সবাই বিএনপি, নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?